প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বেপরোয়া পিকআপে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে বেপরোয়া পিকআপে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে মালবাহী একটি পিকআপের ধাক্কায় মো. হাসেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ডিসেম্বর) সকালে ফটিকছড়ি পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের জামাল কোরআন মাদ্রাসা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো হাসেম পৌরসভার ৭নং ওয়ার্ডের চরপাড়া গুরুমিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা মালবাহী একটি পিকআপ বৃদ্ধ হাসেমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় গাড়িটি আটক করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন জাগো চট্টগ্রামকে বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এখানে ডিভাইডার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

জেসি

পড়ুন : দামপাড়ার নালায় মিলল বৃদ্ধের লাশ

এই বিভাগের আরও পড়ুন