গরুর মাংসের দাম বেশি নেওয়া, দোকানে মূল্যতালিকা হালনাগাদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করারর অপরাধে ৬টি প্রতিষ্ঠানে ১২ হাজার টাককা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নগরেের দুই নম্বর গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।
জানা যায়, অভিযানে ৩টি মাংসের দোকানে মূল্য বেশি নেয়ায় ৫ হাজার টাকা, ২টি মুদি দোকানে মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ৪ হাজার টাকা ও ১টি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জাগো চট্টগ্রামকে বলেন, দুই নম্বর গেট এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১১ টাকা জরিমানা করা হয়েছে।
জেসি
পড়ুন : চট্টগ্রামে স্মার্ট স্কুল বাস চলাচল শুরু সোমবার—ভাড়া ৫ টাকা