রোববার-সোমবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হতেই একদিনের (মঙ্গলবার) বিরতি দিয়ে ফের দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া ১০ ডিসেম্বর মানববন্ধনের কর্মসূচির ডাক দিয়েছে দলটি।
আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি।
সোমবার (৪ নভেম্বর) এক ভার্চুয়াল বক্তব্যে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার সকাল থেকে নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার সকাল ৬টায়।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় সারা দেশে ২৪ ঘণ্টার অবরোধ পালন করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর এক দফা দাবিতে, পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।
এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির পালিত জয়।
এরপর জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ফের ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে বিরোধী দল বিএনপিসহ সমমনারা। পরবর্তী ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় এই কর্মসূচি।
এরপর আবারও একদিন বিরতি দিয়ে ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত অবরোধেরর ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।
জেসি
পড়ুন : বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু