প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ১১ থানার ওসি বদল

চট্টগ্রামে ১১ থানার ওসি বদল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ১১টি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৫ জন এবং জেলা পুলিশের ৬ জনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সিএমপির চকবাজার থানার ওসি মো. মনজুরুল কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবরশাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায়, মিরসরাই থানার ওসি মো. কবির হোসেনকে সন্দ্বীপ থানায়, সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলামকে মিরসরাই থানায়, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব এবং মহাপুলিশ পরিদর্শকেরও কাছে এই চিঠি পাঠানো হয়।

জেসি

পড়ুন : সব থানার ওসিকে বদলির নির্দেশনা

এই বিভাগের আরও পড়ুন