চট্টগ্রাম নগরে পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ জরিমানা করেছে জাতীয় ভোক্তার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে নগরের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেট ও খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ।
জানা যায়, অভিযানে কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোর ৩০ হাজার টাকা, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার টাকা, এএইছ ট্রের্ডাস ১০ হাজার টাকা ও এ কে ট্রেডার্স ২০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপপরিচালক মোহাম্মদ মোহাম্মদ ফয়েজ উল্যাহ জাগো চট্টগ্রামকে বলেন, দোকানে পেঁয়াজের দাম কেনা দামের চেয়ে বেশি রাখায় জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে কর্ণফুলী মার্কেটের দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও খাতুনগঞ্জের ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেসি