রংপুর জেলার কোতোয়ালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.নুরুন্নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো.নুরুন্নবী রংপুর জেলার জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার মৃত কাওসারের ছেলে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ১৪ বছর আগে রংপুরের কোতোয়ালী থানা এলাকায় কুপিয়ে একজনকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় মো.নুরুন্নবীকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি নগরের কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেসি