হাটহাজারীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলার মীরের হাট এলাকার মুন্সির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আলম একই উপজেলার মীরারখীল এলাকার আবুল কালামের ছেলে।
রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত্যুবরণ করেন।
জেসি