নগরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) চাঁন্দগাও থানার বহদ্দারহাট মোড়ে বিভিন্ন হোটেলে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড় এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন নারী ও ৬ জন পুরুষ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেসি