প্রচ্ছদজাতীয়ভোটের দিন সারা দেশে ছুটি

ভোটের দিন সারা দেশে ছুটি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। এদিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ৭ জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো।

এদিকে ৭ জানুয়ারি (রোববার) সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

জেসি

এই বিভাগের আরও পড়ুন