আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রীসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এছাড়া ১১ জন প্রতিমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থানসহ পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্ব একাই নিয়েছেন।
পূর্ণ মন্ত্রীর কে কোন দায়িত্বে
আ ক ম মোজাম্মেল হক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
ওবায়দুল কাদের-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়
আনিসুল হক-আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন-শিল্প মন্ত্রণালয়; আসাদুজ্জামান খান-স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মো. তাজুল ইসলাম-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
মুহাম্মদ ফারুক খান-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
মোহাম্মদ হাছান মাহমুদ-পররাষ্ট্র মন্ত্রণালয়
ডা. দীপু মনি-সমাজকল্যাণ মন্ত্রণালয়
সাধন চন্দ্র মজুমদার-খাদ্য মন্ত্রণালয়
আব্দুস সালাম-পরিকল্পনা মন্ত্রণালয়
মো. ফরিদুল হক খান-ধর্মবিষয়ক মন্ত্রণালয়
র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নারায়ন চন্দ্র চন্দ-ভূমি মন্ত্রণালয়
জাহাঙ্গীর কবির নানক -বস্ত্র ও পাট মন্ত্রণালয়
মো. আব্দুর রহমান-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. আব্দুস শহীদ-কৃষি মন্ত্রণালয়;
স্থপতি ইয়াফেস ওসমান-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ডা. সামন্ত লাল সেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
মো. জিল্লুল হাকিম-রেলপথ মন্ত্রণালয়
ফরহাদ হোসেন-জনপ্রশাসন মন্ত্রণালয়
নাজমুল হাসান পাপন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সাবের হোসেন চৌধুরী-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
মহিবুল হাসান চৌধুরী-শিক্ষা মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রীর কে কোন দায়িত্বে
নসরুল হামিদ-বিদ্যুৎ বিভাগ
খালিদ মাহমুদ চৌধুরী-নৌ-পরিবহন মন্ত্রণালয়
জুনাইদ আহমেদ পলক-ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
জাহিদ ফারুক-পানিসম্পদ মন্ত্রণালয়
বেগম সিমিন হোসেন (রিমি)-মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
কুজেন্দ্র লাল ত্রিপুরা-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
মো. মহিববুর রহমান-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মোহাম্মদ আলী আরাফাত-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
শফিকুর রহমান চৌধুরী-প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
বেগম রুমানা আলী-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আহসানুল ইসলাম (টিটু)-বাণিজ্য মন্ত্রণালয়।
জেসি