প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বাসা-বাড়ির গ্যাস সরবরাহ স্বাভাবিক

চট্টগ্রামে বাসা-বাড়ির গ্যাস সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ৩৬ ঘণ্টা পর বাসাবাড়ির গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে ভারী শিল্প কারখানাগুলোর উৎপাদন এখনও বন্ধ। পুরোপুরি চাপ বাড়তে আরও ৪-৫ দিন সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে বেড়েছে গ্যাসের সরবরাহ। গ্যাসের জন্য গেইটের বাইরে অপেক্ষায় থাকা গাড়ির সংখ্যাও কমেছে। তবে গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস কক্সবাজারের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস চট্টগ্রামে সরবরাহ বন্ধ হয়ে যায়। এসময় রান্না-বান্নাসহ খাবার সংকটে পড়েন নগরবাসী।

এরপর বিকেল ৩ টার দিকে কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হলেও চাপ একেবারে কম ছিল। তবে গ্যাসের চাপ না থাকায় শিল্পকারখানা ও সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো পুরোপুরি বন্ধ ছিল।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আমিনুর রহমান বলেন, ‘এখন ১০০ মিলিয়ন ঘনফুটের কম-বেশি গ্যাস পাওয়া যাচ্ছে। তবে ভারী শিল্প কারখানাগুলো উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে। পুরোপুরি চাপ বাড়তে আরও ৪-৫ দিন সময় লাগতে পারে।

কেজিডিসিএল জানায়, চট্টগ্রামে দৈনিক ৩১২ মিলিয়ন থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। চট্টগ্রামে কেজিডিসিএলের গ্রাহক ৬ লাখ ১ হাজার ৯১৪।

জেসি

এই বিভাগের আরও পড়ুন