প্রচ্ছদচট্টগ্রামমাঘের হাড়কাঁপানো শীত—যেসব জেলায় বন্ধ স্কুল

মাঘের হাড়কাঁপানো শীত—যেসব জেলায় বন্ধ স্কুল

নিজস্ব প্রতিবেদক

জেকে বসেছে মাঘের হাড়কাঁপানো শীত। কাঁপছে চট্টগ্রামসহ সারাদেশ। কমছে না শীতের দাপট।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, পাবনা এবং নওগাঁয়। তীব্র শীতে বিপাকে শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। অনেক জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, চুয়াডাঙ্গা, পঞ্চগড় এবং কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে দিশেহারা এসব অঞ্চলের মানুষ। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় বন্ধ ঘোষণা করা হয়েছে এসব অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

এছাড়া তীব্র শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা।

আবহাওয়া অধিদপ্তরের বলছে, আগামী ২৪ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জেসি

এই বিভাগের আরও পড়ুন