অবৈধ মোবাইল হ্যান্ডসেট অতি শিগগির নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এদিকে নিবন্ধনহীন মোবাইল ফোন কোনোভাবেই চলতে দেয়া হবে না বলে জানিয়য়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) সভায় এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শিগগিরই নতুন হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালু হচ্ছে। চোরাইপথে আসা মোবাইল বিক্রি বন্ধ করতে হবে। এসময় বকেয়া আদায়ে বিটিআরসিকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
জানা যায়, আগামী মার্চ মাসে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনইআইআর কার্যক্রম। এর আগে ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীদের কাছে থাকা আনঅফিশিয়াল ফোন নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
মোবাইল ফোন বৈধ কিনা যেভাবে যাচাই করতে হবে
মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে (উদাহরণ: KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে।
জেসি