প্রচ্ছদজাতীয়৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

জাগো ডেস্ক

৩ কোটি টাকার ২৮টি স্বর্ণের বারসহ মাসুদ ইমাম (৪৫) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস হাউজ। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, মাসুদ ইমাম এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন।

সহকারী পরিচালক ফারহানা বেগম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ ইমাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতর একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়াও একাধিক বারসহ তার থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ বিরাশি হাজার টাকা। আটক স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেয়ার করার কার্যক্রম চলমান রয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন