প্রচ্ছদজাতীয়বাংলাদেশের চিকিৎসক ও নার্স নেবে সৌদি আরব

বাংলাদেশের চিকিৎসক ও নার্স নেবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দুই বছর আগে এক চুক্তির আওতায় প্রথমবারের মতো এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান।

তিনি বলেন, সৌদি আরব সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগের অনুমোদন দিয়েছে।

শুক্রবার আরব নিউজে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতোমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে চিকিৎসক রয়েছেন মাত্র কয়েক ডজন।

এর আগে ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি হয়েছিল। পরে গত বছরের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান।প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসাকর্মী ছিলেন।

জেসি

এই বিভাগের আরও পড়ুন