প্রচ্ছদআন্তর্জাতিকবিজিপির গুলিবিদ্ধ ৪ সদস্য চট্টগ্রাম মেডিকেলে

বিজিপির গুলিবিদ্ধ ৪ সদস্য চট্টগ্রাম মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে চলমান সংঘর্ষে আহত সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আহত ৪ জন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের হাসপাতালে নিয়ে আসে।

আহতরা হলেন-ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)। আহতরা সকলেই বিজিপির সদস্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) কর্মরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৪ জন গুলিবিদ্ধ সদস্যকে রাত পৌনে ১১ টার দিকে হাসসপাতালে আনা হয়। তাদের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান তিনি।

এদিকে ওইদিন রাত সোয়া ১২ টার দিকে হাসপাতালে আসেন বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

এসময় তিনি বলেন,মিয়ানমারে সীমান্তবর্তী সংঘর্ষের কারণে আহত বিজিপি সদস্যরা বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে গুরুতর ৪ জনকে প্রথমে কক্সবাজার হাসপাতালে এরপর চমেক হাসপাতালের আনা হয়েছে। তাদদের নিরাপত্তায় চিকিৎসাকালীন সময়ে বিজিবির সদস্যরা পাহারায় থাকবে।

প্রসঙ্গত মিয়ানমারে সংঘর্ষের ঘটনায় জান্তার ছোঁড়া মর্টারশেল বাংলাদেশের ভুখণ্ডে বিস্ফোরণের ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও আরেকজন রোহিঙ্গা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপায়তলী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন