প্রচ্ছদচট্টগ্রামরাস্তা-ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো চসিক

রাস্তা-ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো চসিক

নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামের ব্যস্ততম রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে রাস্তা-ফুটপাতে গড়ে তোলা বিপুলসংখ্যক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয় অভিযান। নগরের নিউমার্কেট, স্টেশন রোড, ফলমন্ডী ও কদমতলী এলাকায় এ অভিযান করা হয়। এসময় এসব এলাকার রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।

অভিযানে সিএমপির ২০০ পুলিশ, ৩০ জন র‌্যাব সদস্য, ২০০ শ্রমিক, চসিকের নিরাপত্তাকর্মী।ও আনসাররা অংশ সহায়তা করে।

এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, উচ্ছেদের পর নজরদারিতে রাখা হবে ফের যাতে দখল না হয়।

এদিকে নগরের স্টেশন রোডে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযান চালায়।

চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, রাস্তা-ফুটপাতে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলায় পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেসি

এই বিভাগের আরও পড়ুন