প্রচ্ছদচট্টগ্রামবাঁশখালীর সেই লেয়াকতের বাড়িতে মিলল ১০ অস্ত্রসহ ৭২ রাউন্ড...

বাঁশখালীর সেই লেয়াকতের বাড়িতে মিলল ১০ অস্ত্রসহ ৭২ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর আলোচিত-সমালোচিত বহিষ্কৃত বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর (৫২) বসতঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় গন্ডামারা ইউপির ১ নম্বর ওয়ার্ড খাস পাড়ার তার নিজ বসতঘরে তল্লাশি করা হয়। এসয় ২টি বিদেশি পিস্তল, ৫টি দেশিয় তৈরি এলজি, ২টি কাটা একনলা বন্দুক, ১টি দেশিয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ (বাহাত্তর) রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ৬টি কাঠেরবাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের গইট্টা (লাঠি) উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ফকিরাপুল মতিঝিল এলাকা থেকে লেয়াকত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী থানার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। এসময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, লোয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা তদন্তাধীন রয়েছে।

এছাড়া তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন