চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুব রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।
এদিকে একই আদেশে আরও ৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন-পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, উপপুলিশ মহাপরিদর্শক (পুলিশ টেলিকম) বশির আহম্মদ, পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন ও রংপুর রেঞ্জ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক আবদুল বাতেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ জুন কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
জেসি