প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারের ২ সৈকতের নতুন নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর...

কক্সবাজারের ২ সৈকতের নতুন নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’

জাগো প্রতিবেদক

কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম পাল্টে এখন ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ এবং সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গাকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেসি

এই বিভাগের আরও পড়ুন