অপরিচ্ছন্ন পরিবেশ এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা ও মূল্যতালিকা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকালে নগরীর চর চাক্তাই ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।
জানা যায়, অভিযানে মূল্যতালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেসি