বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে নগরীর বায়েজিদ এলাকার সংগঠন কার্যালয়ে এ আয়োজন করেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে বর্তমানে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ১৬ নম্বর ওয়ার্ড চকবাজার থানা কমিটির সভাপতি মো. আবদুল শুক্কুর, সিনিয়র সহ-সভাপতি মো. উসমান গনি, সহ-সভাপতি মো. ইমরান, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত জুয়েল, সহ-সাধারণ মো. শাকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানি।
এছাড়া পাঁচলাইশ, বাকলিয়াসহ অন্যান্য ওয়ার্ড এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেসি