চট্টগ্রামে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলার বরকল ব্রিজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে বালুবোঝাই একটি মিনি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ভেঙে খালে পড়ে যায়।
জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল বরকল ব্রিজ। ৩৬৫ ফুট দৈর্ঘ্যের ও ১২ ফুট চওড়া এ ব্রিজের নির্মাণকাজ শেষ হয় ১৯৯৪ সালে। ব্রিজটিতে তিনটি স্প্যান স্থাপন করা হয়েছিল। ২০২২ সালে নতুন বরকল ব্রিজ নির্মাণ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু অস্থায়ী বেইলি ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
জেসি