প্রচ্ছদচট্টগ্রামচমেক হাসপাতালে ৩৯ দালালকে ধরল র‌্যাব

চমেক হাসপাতালে ৩৯ দালালকে ধরল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ৩৯ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, হাসপাতালে বেড, ওয়ার্ড, ওষুধ, ডায়গনস্টিক ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় রয়েছে। এরা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে ভাগিয়ে নেয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, আজকের অভিযানে ৩৯ জন দালালকে বিভিন্ন ওয়ার্ড থেকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ২৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এসময় হাসপাতাল সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

জেসি

এই বিভাগের আরও পড়ুন