চট্টগ্রাম নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
রোববার (২১ এপ্রিল) সকালে কলেজ এলাকার বিভিন্ন পয়েন্টে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এমডিজি অর্জনের লক্ষ্যে গত ২০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এসময় চট্টগ্রাম কলেজে নেতাকর্মীরা বলেন, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, অনিক চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, সাংগঠনিক সম্পাদক অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, অর্থ সম্পাদক কাজী আব্দুল মালেক রুমি, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. আরাফাত, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক কায়েস, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমান, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-সম্পাদক মোস্তফা আসিফ, সুলভ বড়ুয়া, মো. ফোরকান, রুবেল ইসলাম মুন্না, তারেক রহমান, বিশাল হাজারী, গোবিন্দ দত্ত, আকবর খান, শেখ ফাহিম।
সহ-সম্পাদকমন্ডলীর সদস্যদের মধ্যে পাভেল, সালাহউদ্দীন, অভি, প্রান্ত, , সম্রাট, ইমরুল, ইফতি, সালমান, ফরহাদ, মুনতাসীর, আপন, ইশরাকসহ, আশরাফ, জাবেদ ও আয়াত উপস্থিত ছিলেন।
জেসি