প্রচ্ছদচট্টগ্রামমহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

মহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

জাগো ডেস্ক

চট্টগ্রাম নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহসিন কলেজ ছাত্রলীগ।

সোমবার (২১ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এমডিজি অর্জনের লক্ষ্যে গত ২০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

এসময় মহসিন কলেজ নেতাকর্মীরা বলেন, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন পলাশ বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যতকে জলবায়ুর বিরূপ আচরণের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে।

এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের শাহারিয়ার সুমন, রাবেয়া বসরি লিজা, হাবিবুর রহমান সুজন, মোহাম্মদ শাহারিয়ার হোসেন, মোহাম্মদ ইমন, লায়লা সিকদার লিপি, নুর আলম, এইচ এম জাহিদ, জনি দাশ, আবির উদ্দিন, মোহাম্মদ কায়সার, সাগর সরকার, মোহাম্মদ নাঈম, জাহিদ হাসান কাউসার ও সাবিদ হাসান।

আরো উপস্থিত ছিলেন আবরারুল হাসান, শেখ আবদুল আজিজ, মোহাম্মদ মুনতাসিম, নকিব বিন নোমান, ইমতিয়াজ, আসিফুল ইসলাম শিহাব, আক্তার আহমেদ রাব্বী, শাহারিয়ার, এসআই সাইদুল, মোহাম্মদ শোয়াইব, আব্দুল আহাদ, মোহাম্মদ লিমন ও ইব্রাহিম হোসেন সাজ্জাদ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও পড়ুন