চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফ্লাইওভারের নিচে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে ওই নবজাতকের মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
চাঁদগাও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কে বা কারা ওই নবজাতকের মরদেহ ফেলে গেছে তা এখনও জানা যায়নি।
তবে আমরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জেসি