তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে অতীষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে শান্তি দিতে বিতরণ করা হয়েছে শরবত।
সোমবার (২৯ এপ্রিল) সকালে নগরের নন্দনকানন এলাকায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন যুবলীগ নেতা আইনুল ইসলাম চৌধুরী আবেদ ও সামির সাকির চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দীন বাবুল, মো. মহসিন লাকি, জাহেদুল ইসলাম বাবুল, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ জসিম উদ্দিন, নিজামুল ইসলাম নিজাম, মোসাদ্দেক হোসেন ফয়সাল, আহমেদ নূর মুন্তাজিম সোহান ও আসফাত সিদ্দিকী। বিজ্ঞপ্তি