প্রচ্ছদচট্টগ্রামআওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুনের রোগমুক্তি কামনায় দোয়া...

আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাগো ডেস্ক

ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মামুনুর রশিদ মামুনের সুস্থতা এবং রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদে এ আয়োজন করে ওমরগণি এমইএস কলেজের প্রাক্তন ছাত্রলীগ পরিষদ।

কলেজের সাবেক জিএস হেলাল আকবর চৌধুরী বাবর ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের প্রেস ইমাম আলহাজ হাফেজ মৌলানা আহমেদুল হক।

এতে উপস্থিত ছিলেন শওকতজামান পারভেজ, সাইফুদ্দিন আহমেদ রবি, সরোয়ার মোর্শেদ কচি, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আবু সাঈদ সুমন,ফরিদ উদ্দিন ফরহাদ,মোহাম্মদ  ইউনুস,কেবি এম শাহাজাহান, আবদুল ওয়াদুদ আরজু, শাহজাহান সুফি,নাজমুল আহসান,কায়সার মোর্শেদ কনক, ইকবাল করিম, মোর্শেদুল আলম, হাসান মনসুর, এস এম আলম, আসিবুর রহমান মুন্না, দেবশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, ফারুকুল ইসলাম অংকুর, তারেক মাহমুদ, পাপ্পু, ওয়ালিদ মিলটন, মীর ইমরুল হাসান রুবেল, মির্জা আহেমদ, মনোয়ার জাহান মনি, মাহফুজুর রহমান বাবুল, সাইফুর রহমান স্বপন, আবুল হোসেন আবু ও মোহাম্মদ আলম।

আরো উপস্থিত ছিলেন এস এম মাকসুদ  চৌধুরী, খোকন চন্দ্র তাঁতী, মোহাম্মদ ইদ্রিস,  ফজলুল কবির সোহেল, এম কুতুবউদ্দিন চৌধুরী, নুর উদ্দিন বাহার বাবু, শিবু প্রাসাদ চৌধুরী, কাউন্সিলর মোর্শেদ আলম, আকবর আলী আকাশ, ওসমান গণি আলমগীর, রফিকুল ইসলাম, ওমর কৈয়াম তৈয়ব, আলমগীর আলম, মেজবাহ উদ্দিন মোর্শেদ, মোজলেহ উদ্দিন শিবলী, কফিল উদ্দিন, দিদাউর রহমান তুষার, মনোয়ারুল আলম নোবেল, আলী রেজা পিন্টু, রিফাত জাবেদ ডন, আজিজুল ইসলাম, গিয়াসউদ্দিন ও আদনান মাহফুজ সজীব।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৮০ ও ৯০ দশকের স্বৈরাচার ও সাম্প্রদায়িকবিরোধী আন্দোলন,  ৯৬ এর অসহযোগ আন্দোলনসহ বিএনপি-জামায়াত সরকারের সকল ধরনের  নৈরাজ্যের বিরুদ্ধে সাহসিকতার সাথে নেতৃত্বে দেন মামুনুর রশিদ মামুন।

নেতৃবৃন্দ আরো বলেন, তিনি ছিলেন চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরীক্ষিত রাজনৈতিক কর্মী। জামায়াত-ছাত্রশিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে চট্টগ্রামে আওয়ামী পরিবারের রাজনীতিকে সুসংগঠিত করেছেন তিনি।  বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে জীবনের ৮টি বছর কারাগারেও ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও পড়ুন