বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ও মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনা করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে সাড়ে ৪টায় নগরর ডিসি হিল, সিআরবি ও রেলওয়ে হাসপাতাল কলোননি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের রোপণের বিকল্প নাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল (২৩ জুন)। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীণ সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গা এই প্রাচীন সংগঠনটি। আওয়ামী নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারাবিশ্বের মধ্য সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে ব্যাপ্তি লাভ করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা আশীষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ, নেজাম উদ্দীন, এডভোকেট এএম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মো. ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, মো. হাবিব খান, মো. সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম ও রেজাউল করিম বিলাস। বিজ্ঞপ্তি