বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে বলে তিনি জানান।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আজ সোমবার সমাবেশ হওয়ার কথা ছিল।
জেসি