চট্টগ্রাম নগরীর ফিসারিঘাটের অনুপ বিশ্বাস ও রমা বিশ্বাসের কান্ট্রি স্পিরিট শপ নামের মদের মহাল উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা এলাকায় মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটি ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
তরণী সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠিতা আহ্বায়ক ও চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক এইচএম জিয়াউদ্দিন জিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, ইকবাল রোড পুরাতন ফিশারি ঘাট অনুপ বিশ্বাসের মদের মহল এই জায়গা থেকে দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হবে। অন্যথায় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ যে কোন মূল্যে উচ্ছেদ করবে। অনুপ বিশ্বাসের স্পিড মদ খেয়ে এলাকার ঘরে ঘরে অশান্তি এবং অনেক মা তার সন্তানহারা হয়েছে ও অনেক স্ত্রী তার স্বামী হারা হয়েছে এবং অনেক বোন তার ভাইকে হারিয়েছে।
বক্তারা আরো বলেন, এই বিষাক্ত মদ খেয়ে অনেক মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছে। এলাকার চলাচলের রাস্তায় বিকেল ও সন্ধ্যা নামলেই মদের হাট বাজার বসে । যেখানে রাস্তা দিয়ে স্কুল-কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রী মা-বোনেরা চলাচল করতে প্রতিনিয়ত মাদকসেবীদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এছাড়া মাদকসেবীরা মদ খেয়ে বেহুশ অবস্থায় রাস্তায় ও মানুষের ঘরের সামনে অবস্থায় পড়ে থাকে। এসব বিষয়ে অনুপ বিশ্বাসকে অনেকবার বলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বরঞ্চ তিনি আইন ও নিয়ম-নীতি তোয়াক্কা না করে এলাকায় কিছু সংখ্যক দুষ্ট মানুষকে টাকা-পয়সা লালন-পালন করছেন। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইতিমধ্যে এলাকার অনেকে রক্তাক্ত হয়েছে । এলাকাবাসীর প্রাণের দাবি এখন অনুপ বিশ্বাস এখানে আর মদের মহল চালাতে পারবে না। সেটি অন্যত্র সরিয়ে নিতে হবে।
আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও এনামুল হক এনামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবী দোভাষ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলে আজিজ বাবুল, আলহাজ আশফাক আহমেদ, আনিসুর রহমান ইমন, সাবেক কাউন্সিলর আলহাজ ইসমাইল বালি, আওয়ামী লীগ নেতা ইসমাইল আজাদ, অধীর দাশ, প্রদীপ সাধু, উত্তম দাস, রফিক সওদাগর, মনির, সুমন গুহ, মহানগর ছাত্রলীগ নেতা সায়েম, প্রদীপ দাশ, রনধীর দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রতন দাস, মিন্টু দাস, নিজ্জল দাস, কৃষ্ণ বাঁশি দাস, পলাশ দাশ, হরিলাল সদ্দার, রানা দাস, মিন্টু দাস, সাগর দাস, সুব্রত আইচ,ফিশারি ঘাট সাথিউল বাহার জামে মসজিদের খতিব সাহেব , মালেক কো. আশরাফুল ইসলাম মামুন, আনোয়ার, জামাল, আজিজ ,সুফি দিদার, ছাত্রলীগ নেতা শুভ দাশ, বিজয় আইচ ও অপু দাশ।
জেসি