প্রচ্ছদচট্টগ্রামপটিয়া থানার নতুন ওসি যুযুৎ চাকমা যশ

পটিয়া থানার নতুন ওসি যুযুৎ চাকমা যশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার পটিয়া থানায় যুযুৎ চাকমা যশকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার(৩ জুলায়) দুপুরে এ দায়িত্ব বুঝে নেন তিনি।

এরআগে যুযুৎ চাকমা যশ চন্দনাইশ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে জায়েদ নুরকে সরিয়ে যুযুৎ চাকমা যশকে পটিয়া থানার দায়িত্ব দেয়া হয়। বুধবার রাত সাড়ে ১০টায় জায়েদ নূরকে প্রত্যাহার করে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এনসিপি, ছাত্র শিবির ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো: নাদিম (২১), মো: আয়াস (১৬), মো: আকিল (১৮), মো: ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো: রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭), সাইফুল ইসলাম (১৮)। আহতদের মধ্যে রিদুয়ান, সাইফুল, সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ইস্যুতে গত বুধবার সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রথমে পটিয়া থানা ঘেরাও করে পরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের মডেল মসজিদ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় মহা মড়কের দুই প্রান্তে শত শত দূর পাল্লার গাড়ি আটকে পড়ে। ওইদিন সন্ধ্যা ৭টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

পটিয়া থানার ওসিকে অপসারণের জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা সময় বেঁধে দিলে রাতেই প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জে সংযুক্ত করে।

জেসি/ চট্টগ্রাম

এই বিভাগের আরও পড়ুন