প্রচ্ছদচট্টগ্রামআট বছরের ইরার গলা কেটে দেওয়া বাবু শেখের মৃত্যুদণ্ড

আট বছরের ইরার গলা কেটে দেওয়া বাবু শেখের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ইরার গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক ধারায় যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া এ রায় দেন।

আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়ার নাম করে শিশু ইরাকে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী বাবুল শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে স্থানীয় কিছু শ্রমিক। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তির ২ দিন পর মারা যায় শিশুটি।

শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে শিশু ইরাকে শ্বাসনালি কেটে হত্যা করার কথা স্বীকার করে বাবুল শেখ।

জেসি/চট্টগ্রাম

এই বিভাগের আরও পড়ুন