প্রচ্ছদচট্টগ্রামপাহাড়তলীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

পাহাড়তলীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে একটি বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩০) অক্টোবর) সরাইপাড়ায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইসমাইল (৩৫) আকবরশাহ থানার নোয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল ও কার্তুজসহ মো. ইসমাইল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তার জন্য ওই অস্ত্র ব্যবহার করত আসামি। গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন