প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম মেডিকেলে হঠাৎ অভিযান, গ্রেপ্তার ৫ দালাল

চট্টগ্রাম মেডিকেলে হঠাৎ অভিযান, গ্রেপ্তার ৫ দালাল

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহিঃর্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সীতাকুণ্ডের আলী আহমদের ছেলে আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), লোহাগাড়ার পহরচান্দা এলাকার মুজাফফর আহমেদের ছেলে ওমর ফারুক (৩২), বোয়ালখালীর বাহাদুর পাড়ার মো.নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কাজীপাড়ার মো. বাচ্চু মিয়ার ছেলে শামীম (২৮) ও ভোলার লালমোহন থানার আনিছ মিয়ার হাট আদেলার বাড়ির মিল্লাত হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (২৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরল আলম আশেক বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন