চকরিয়ায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন হাফেজ মাওলানা ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো নামে এক চিকিৎসক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় দিকে ডুলাহাজারা দুর্ঘটনা ঘটেন
নিহত মাওলানা ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ শাহজাহান চৌধুরীর চতুর্থ সন্তান। নগরের পার্কভিউ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন
বিষয়টি নিশ্চিত করে পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ডুলাহাজারা এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে ওই চিকিৎসক মারা যান।
জানা যায়,রকক্সবাজারে ব্যক্তিগত চেম্বার উদ্বোধন করতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য বাসা থেকে বের হন তিনি। কিন্তু হরতাল-অবরোধের কারণে মাইক্রোবাসে কক্সবাজার যাওয়ার পথে পিকআপ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পিকআপ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সৈয়দুল উমাম চৌধুরীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন।
জেসি