চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে
কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে বিসিকের কাদের ট্রেডিং নামের কারখানায় এ আগুনেরর সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কাপ্তাই অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, আজ সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। কারখানায় তুলাসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করা হয়।
তিনি বলেন, কালুরঘাট স্টেশনের তিনটি, বায়েজিদের দুটি এবং চন্দনপুরার দুটি মিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জেসি