প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্য আটক

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬), মো. সাইফুল হাওলাদার (২৪), মো. সাকিব হাওলাদার (২৫) ও ইমন ধর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের মজুমদার বলেন, বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর, কমিশনার গলি, ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং থেকে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। আসামিরা অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন