প্রচ্ছদচট্টগ্রামচাঁন্দগাওয়ে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁন্দগাওয়ে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরে মো. খোকন নামের ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(২৭ ডিসেম্বর) চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. খোকন, একই থানার পূর্ব ফরিদার পাড়ার শাকিল কলোনীর মৃত আব্দুল মান্নানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন