মিয়ানমাররেরে সংঘর্ষের ঘটনায় জান্তার ছোঁড়া মর্টারশেল বাংলাদেশের ভুখণ্ডে এসে বিস্ফোরণের ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও আরেকজন রোহিঙ্গা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপায়তলী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘুমধুমের জলপায়তলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হুসনে আরা (৫০) ও তাদের বাড়ির কাজের লোক এক রোহিঙ্গা। তার পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জলপায়তলীর ইউপি মেম্বার শফিকুল ইসলাম।
জেসি