প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করত তারা

চট্টগ্রামে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করত তারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতি প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ ডাকাতকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), মৃত জামাল মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আরী ছেলে রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লার নাঙ্গলকোট থানার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবরে বড় দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল।

জেসি

এই বিভাগের আরও পড়ুন