ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এবার আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ৭ হাজার ৭১৫টি।
রেলওয়ে সূত্র জানায়, আজ (রোববার) দেওয়া হচ্ছে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
জানা গেছে, ৪ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট দ ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
জেসি