প্রচ্ছদচট্টগ্রামদখলমুক্ত হয়নি 'সোর্স’ রুবেলের দখলে থাকা রাস্তা—ফুটপাত

দখলমুক্ত হয়নি ‘সোর্স’ রুবেলের দখলে থাকা রাস্তা—ফুটপাত

নিজস্ব প্রতিবেদক

নগরীর চকবাজার এলাকায় পুলিশের প্রশ্রয়ে বেপরোয়া ‘সোর্স’ রুবেলের ব্যস্ত রাস্তায় চায়ের দোকান ও ফুটপাতে খড়ের ব্যবসা জমজমাট চলছে। রুবেল নিজেই এসব ব্যবসা পরিচালনা করছেন। তবে এসব বন্ধে ব্যবস্থা নেই থানা পুলিশের।

গত শুক্রবার (১৪ জুন) জাগো চট্টগ্রামে পুলিশের প্রশ্রয়ে সোর্স’ রুবেলের মাদক—দখল বাণিজ্য শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। তবে সংবাদ প্রকাশের পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১৫) জুন বেলা ১২টায় নগরের চকবাজার থানা এলাকার প্যারেড কর্ণারের সামনে গিয়ে দেখা যায়, রাস্তা-ফুটপাত দখল করে ‘সোর্স’ রুবেল নিজেই দাঁড়িয়ে থেকে খড় ও ভুষি বিক্রি করছেন। তার সঙ্গে সহযোগী রয়েছে আরো ২-৩ জন। তবে রাস্তা দখল করে গড়ে তোলা তার চায়ের দোকান বন্ধ। এছাড়া একই জায়গার আরো ২-৩ দিন জায়গায় খড় বিক্রি করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংবাদ প্রকাশের পর (শুক্রবার) বেলা ১২টার দিকে চকবাজার থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সারোয়ার আযম নিজে এসে ‘সোর্স’ রুবেলের ফুটপাত রাখা খড়ের গাদা প্যারেড মাঠের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু ব্যবসা পুরোপুরি বন্ধ করেনি। দখলমুক্ত হয়নি রাস্তা-ফুটপাতও। খড়ের গাদা সরালেও রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন ‘সোর্স’ রুবেল।

স্থানীয়রা জানায়, পুলিশের সঙ্গে ‘সোর্স’ রুবেলের ভালো সম্পর্ক। সেকারণে পুলিশ লোকদেখানো কিছু কাজ করেছে । কিন্তু রুবেলের দখলে থাকা রাস্তা-ফুটপাত দখলমুক্ত হয়নি। দ্রুত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করে পথচারীদোর চলাচলের পথ সুগম করার দাবি জানান তারা।

জেসি

এই বিভাগের আরও পড়ুন