চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। পরনে ছিল কালো লম্বা প্যান্ট ও হলুদ রঙের শার্ট।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জেসি