প্রচ্ছদচট্টগ্রামজামালখানে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

জামালখানে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে নগরের জামালখান মোড়ে এ আয়োজন করে ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগ।

ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জোবায়ের আলম আশিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগ সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহসভাপতি ইকবাল কায়সার, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মো. জোনায়েদ, ডবলমুরিং ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিন,কোতোয়ালী থানা ছাত্রলীগ প্রচার সম্পাদক সৌরভ দাশ, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছির আরাফাত রিকু, সদস্য সাদমান ওসমান সাদাফ, ওসমান খান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক জাবেদ আলম আলিফ ও সাংগঠনিক সম্পাদক শিবলু দাশ।

সমাবেশে বক্তারা বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া ও রুপশা থেকে পাথুরিয়া পর্যন্ত বিএনপির যে কোনো অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ছাত্রলীগ মাঠে থাকবে। চট্টগ্রামে বিএনপিকে মাঠে থামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দিন তামিম, আবছার উদ্দিন রতন, আরহামুল ইসলাম খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো. সামিউল ফারদিন ও আদনান নিদি চৌধুরী।

জেসি

পড়ুন : ‘বিএনপি-জামায়াতের অবরোধ আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে’

এই বিভাগের আরও পড়ুন