প্রচ্ছদচট্টগ্রামড. অনুপম সেনের সঙ্গে সিএসইএএপিইউ নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

ড. অনুপম সেনের সঙ্গে সিএসইএএপিইউ নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

জাগো প্রতিবেদক

খ্যাতিমান সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের (CSEAA-PU) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৬ নভেম্বর) সকালে নগরের জিইসি মোড়ের ক্যাম্পাসে নবনির্বাচিত কমিটির সভাপতি রিচার্ড বিশ্বাসসহ ৬ সদস্যের একটি দল এ সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. তৌফিক সাঈদ।

সাক্ষাতে সভাপতি রিচার্ড বিশ্বাস সংগঠনের গঠনতন্ত্রের কপি ও নবনির্বাচিত কার্যকরী সদস্যবৃন্দের তালিকা উপাচার্যের কাছে হস্তান্তর করেন ও সংগঠনের কার্যকলাপ সম্পর্কে তাকে অবহিত করেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন নবনির্বাচিত কার্যকরী সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার দিক-নির্দেশনামূলক উপদেশ দেন।

প্রফেসর ড. অনুপম সেন বাংলা একাডেমি প্রদত্ত সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহ প্রবন্ধসাহিত্য পুরষ্কারে ভূষিত হওয়ায় অ্যালমনাই অ্যাসোসিয়েশনেরর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছো জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. তৌহিদুল ইসলাম ও আব্দুল কাদের আকিব, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সমর দাশ, সহ-দপ্তর সম্পাদক আবীর দাশ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌমেন পাল ও সদস্য পাপ্পু দাশ রিমন।

জেসি

পড়ুন : নেপালের আন্তর্জাতিক কনফারেন্সে পোর্টসিটির শিক্ষক

এই বিভাগের আরও পড়ুন