প্রচ্ছদচট্টগ্রামবেপরোয়া গাড়ি চাপায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

বেপরোয়া গাড়ি চাপায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে বেপরোয়া চাঁদের গাড়ির চাপায় তাইরিন তাবাসসুম তোহা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের টেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত ২ জনের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তোহা একই এলাকার হাফেজ জাহেদুল ইসলামের কন্যা। সে সুয়াবিল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নিহত তোহা এবং ২ সহপাঠী প্রতিদিনের মত আজ সকালে স্কুলে যাচ্ছিল। তারা টেকের দোকানের সামনে গেলে বেপরোয়া চাঁদের গাড়ি তাদের চাপা দিলে গুরুতর আহয় হয় তোহা।। পরে তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোহাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। অন্যজনকে চমেকেহা পাঠায়।

নিহতের আত্মীয় মোহাম্মদ আবু বলেন, তোহা পরিবারের সকলের আদরের। সে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া জিপ গাড়ি তাকে চাপা দেয়। গাড়িটা স্থানীয়রা জব্দ করেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, ৩ জন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় আনা হলে একজন মারা যায়। বাকি দুইজনের একজনকে প্রাথমিক চিকিৎসা এবং অপরজনকে চমেকে পাঠানো হয়েছে।

জেসি

পড়ুন : মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

এই বিভাগের আরও পড়ুন