প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে কাভার্ডভ্যান পিষে মারল ২ জনকে, আহত ২

চট্টগ্রামে কাভার্ডভ্যান পিষে মারল ২ জনকে, আহত ২

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন ২ ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)।

নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকবাল। তিনি পেশায় পিকআপ চালক। অপরজন তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে মো. ফরিদ।

আহতরা হলেন- মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ মূল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন দুজন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেসি

পড়ুন : বেপরোয়া গাড়ি চাপায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

এই বিভাগের আরও পড়ুন