প্রচ্ছদচট্টগ্রামআগ্রাবাদে মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

আগ্রাবাদে মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুলাল চন্দ্র দাশ (৬৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাতটার দিকে আগ্রাবাদের সিডিএ-১ নম্বর রোডের মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল চন্দ্র বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় আখতার ভিলা নামে একটি বাসায় ভাড়ায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার উপরিদর্শক (এসআই) কোহিনুর ইসলাম।

তিনি বলেন, সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুলাল চন্দ্রকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসময় ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

এনইউএস

আরও পড়ুন: দক্ষিণ আগ্রাবাদে মহিলা আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটি ঘোষণা

এই বিভাগের আরও পড়ুন